স্কুলে ভর্তির লটারির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে ফল

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০১:০৭ পিএম

২০২৫ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের (মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়) প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির লটারির ফল প্রকাশ করা হয়েছে।‌ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা পৌনে ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে স্কুলে ভর্তি লটারির ফল প্রকাশ করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর এস এম আমিনুল ইসলাম।

অনলাইন ও এসএমএসের মাধ্যমে যেভাবে ফল জানবেন

ওয়েবসাইটে (https://gsa.teletalk.com.bd) প্রবেশ করে অভিভাবকরা তাদের লগইন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লটারির ফল ডাউনলোড ও প্রিন্ট দিতে পারবেন। টেলিটক মোবাইলে এসএমএস এর মাধ্যমে (GSA<Space> Result<Space>User ID লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নাম্বারে) ফল পাওয়া যাবে।

গত ১২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে স্কুলে ভর্তির আবেদন করার সুযোগ পেয়েছিল শিক্ষার্থীরা। এ সময়ে সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ৯ লাখ ৮৩ হাজার ৫৩৯ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছে। সরকারি স্কুলে ভর্তির জন্য আবেদন করেছেন ৬ লাখ ৩৫ হাজার ৭২ জন শিক্ষার্থী। আর বেসরকারি স্কুলে ৩ লাখ ৪৮ হাজার ৪৬৭টি। ৬৮০টি সরকারি স্কুলে ১ লাখ ৮ হাজার ৭১৬টি আসন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত