পার্থের সেঞ্চুরির পর ব্রিসবেন টেস্টে আবারও ব্যর্থ বিরাট কোহলি। দীর্ঘদিন ধরেই তিনি ধারাবাহিকতার অভাবে ভুগছেন। ব্রিসবেনে ভারতের প্রথম ইনিংসে আউট হয়েছেন ৩ রানে। তবে রানের চেয়েও তার আউট হওয়ার ধরন নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে। তার সাবেক সতীর্থ চেতেশ্বর পুজারা তো বলেই বসেছেন, নতুন বল খেলার জন্য কোহলি এখন প্রস্তুত নন!
পূজারা বলেছেন, ‘কোহলিকে জোর করে নতুন বলে খেলতে হচ্ছে। এর আগে যতবার খেলেছে, ততবারই আউট হয়েছে। পার্থে পুরনো বলে খেলতে হয়েছিল বলেই সেঞ্চুরি করেছিল। তার টেকনিক নতুন বলের জন্য তৈরি নয়। তার অবশ্যই ১০, ১৫ বা ২০ ওভার পর খেলতে নামা উচিত। নতুন বলে বল করার সময় বোলাররা তরতাজা থাকে এবং তাদের আত্মবিশ্বাসও তুঙ্গে থাকে। সাথে ২টি উইকেট পেয়ে গেলে পুরো দল চাঙ্গা হয়ে যায়।’
পুজারা যে ভুল কিছু বলেননি, পরিসংখ্যানেই তার প্রমাণ আছে। পার্থে কোহলি ব্যাটিংয়ে নামার আগে লোকেশ রাহুল এবং যশস্বী জয়সওয়াল মিলে ২০১ রানের ওপেনিং জুটি গড়েছিলেন। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে কোহলি ১৯তম ওভারে খেলতে নেমে মাত্র ৭ রানে আউট হন। দ্বিতীয় ইনিংসে নবম ওভারে ব্যাটিংয়ে নেমে করেন মাত্র ১১ রান। ব্রিসবেনেও তৃতীয় ওভারে ব্যাটিংয়ে নেমে ৩ রান করেন।
ভারতের খ্যাতিমান টেস্ট ব্যাটার পূজারার মতে, কোহলির মনোসংযোগেও সমস্যা থাকতে পারে। তার ভাষায়, ‘যখনই বোলারেরা চতুর্থ এবং ষষ্ঠ স্টাম্পের মধ্যে বল করছে তখনই কোহলি সেটা খেলতে যাচ্ছে এবং আউট হচ্ছে। এটা ভালো লক্ষণ নয়। সে নিজেও এটা বুঝতে পারছে। তাকে নেটে দেখেছি বল ছাড়ার অনুশীলন করতে। কিন্তু উইকেটে এসে সেটা করতে পারছে না।’
ব্রাজিল ফুটবলের দুর্দশা দুর করতে প্রেসিডেন্ট হতে চান রোনালদো
অফ স্টাম্পের বাইরের বল কাল হচ্ছে কোহলির