জর্জিয়ার একটি স্কি রিসোর্টে জন্মদিন উদযাপনের অনুষ্ঠানে গ্যাসের বিষক্রিয়ায় ১১ ভারতীয়সহ ১২ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় জর্জিয়ার এক নাগরিকসহ ১২ জনের মৃত্যু হয়েছে বলে তাদের ধারণা। সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, সমীর কুমার নামে এক ভারতীয় নাগরিকের জন্মদিন উদযাপন করতে ওই রিসোর্টে গিয়েছিল তারা।
জর্জিয়ার মন্ত্রণালয়ের বরাতে বিবিসি জানায়, প্রাথমিক তদন্তে শনিবার (১৪ ডিসেম্বর) পাওয়া মৃতদেহগুলোতে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ভবনের বিদ্যুৎ বন্ধ থাকার পর একটি জেনারেটর চালুর পর এ ঘটনা ঘটে। এই মৃত্যুর ফলে ‘অবহেলাজনিত হত্যার’ অভিযোগ আনা হতে পারে কিনা তা নির্ধারণে কর্তৃপক্ষ কাজ করছে।
ভারত সরকার জানিয়েছে, তারা নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং এ ঘটনায় নিহতদের মরদেহ ফিরিয়ে আনতে কাজ করছে।
বিবিসি ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য পাঞ্জাবে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেছে। গুরদীপ কুমার নামে সমীরের এক আত্মীয় জানান, তার ২৬ বছর বয়সী ভাই সমীর সম্প্রতি কাজের সন্ধানে জর্জিয়ায় পাড়ি জমান। তিনি বলেন, ‘জন্মদিনের একদিন আগে শুক্রবার তার সঙ্গে আমাদের শেষ কথা হয়। জন্মদিনে পরিবারের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।’
সমীরের সঙ্গে রবীন্দর সিং ও গুরবিন্দর কৌর নামে এক দম্পতির সঙ্গে গুদৌরির ওই রেস্তোরায় মৃত্যু হয় বলে জানায় বিবিসি।
কার্বন মনোক্সাইড একটি গন্ধহীন গ্যাস, এবং এটি ‘নীরব ঘাতক’ হিসেবে পরিচিত। এটি জীবাশ্ম জ্বালানি অসম্পূর্ণ পোড়ানোর পর উত্পাদিত হয়। এই গ্যাস যদি নিঃশ্বাস নেওয়া হয়, তবে শরীরে রক্তকণিকায় অক্সিজেন বহনে বাধা দেয়। এটি বিষক্রিয়া হতে পারে এবং মারাত্মক হতে পারে।
পরিচয় মিলেছে ৩০০ ফিটের লেকে ভাসমান নিহত তরুণীর
তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় দেওয়া বিচারপতিকে গ্রেপ্তারের দাবি