মরুর বুকে ফাইনালের আগে কী করছেন ভিনি-এমবাপ্পেরা?

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৪০ পিএম

প্রথমবার আয়োজিত ফিফার ইন্টার কন্টিনেন্টাল কাপের ফাইনালে ১৮ ডিসেম্বর মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ মেক্সিকোর ক্লাব পাচুকা এফসি। কাতারের লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি। ফাইনাল খেলতে রিয়াল তারকারা ইতোমধ্যেই কাতার পৌঁছে গেছেন। আজ সকালে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ দোহার সেই টিম হোটেলে যান। এরপর খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

গত ২২ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই প্রতিযোগিতা। ফিফার যে ৬ কনফেডারেশন রয়েছে, সেগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বাড়াতেই এমন টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে ফিফা।

গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জেতা রিয়াল মাদ্রিদ সরাসরি কন্টিনেন্টাল কাপের ফাইনাল খেলার সুযোগ পেয়েছে। ফিফার বাকি পাঁচ কনফেডারেশনের শীর্ষ দলগুলোকে নিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। ইন্টার কন্টিনেন্টাল কাপে এএফসি, ওশেনিয়া এবং কনকাকাফের চ্যাম্পিয়ন্স লিগ জেতা দল তিনটিকে এক কাতারে রেখে সূচি তৈরি করে ফিফা। ফাইনালে উঠতে মিশরের আল আহলিকে হারিয়েছে মেক্সিকোর পাচুকা এফসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত