ব্রিসবেনে ভারতের লক্ষ্য ২৭৫ রান

৮৯ রানে ৭ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা অজিদের

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ১০:৪২ এএম

ব্রিসবেন টেস্টের শেষ দিনে জমে উঠেছে মাঠের খেলা। প্রথম ইনিংসে ২৬০ রানে ভারত অলআউট ও বৃষ্টির বাধার পর ব্যাটিংয়ে নেমে ৩৩ রানে ৫ উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ৭ উইকেটে ৮৯ রান তুলে ইনিংস ঘোষণা করেন প্যাট কামিন্স। তাতে ভারতের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ২৭৫ রান।

জাসপ্রিত বুমরা ৩টি এবং আকাশ দীপ ও মোহাম্মদ সিরাজ দুটি করে উইকেট নেন। কামিন্স ১০ বলে ২২, অ্যালেক্স ক্যারি ২০ বলে ১৯ ও ট্রাভিস হেড ১৯ বলে ১৭ রান করেন। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়ায় ম্যাচে বুমরার শিকার দাঁড়ালো ৯ উইকেট।

নিশ্চিত ড্রয়ের দিকে এগোতে থাকা ব্রিসবেন টেস্টে এখন যেকোনো ফলাফল দেখা যেতে পারে। গ্যাবায় বৃষ্টি আর বাধা হয়ে না দাঁড়ালে বাকি সময়ে ব্যাট হাতে ভারতীয় ব্যাটাররা কী জবাব দেন সেটিই দেখার বিষয়। চা বিরতির আগে অবশ্য বিনা উইকেটে ৮ রান তুলেছে ভারত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত