নিজেকে ভোট দেয়ার সাহস হারিয়ে ফেলেছেন এমবাপ্পে!

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০১:২৮ পিএম

ফ্রান্সের অধিনায়ক হিসেবে ফিফা দ্য বেস্টে সেরা তিনজন খেলোয়াড় বেছে নেওয়ার অধিকার থাকা সত্ত্বেও এই স্ট্রাইকার তার ভোট দেননি। কেনো- তা নিয়ে রহস্য তৈরী হয়েছে।

পিএসজি ছেড়ে জুনে রিয়াল মাদ্রিদে যোগ দেয়া এমবাপ্পে  মাত্র ১৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছেন ভোটিংয়ে। তার আগে ভিনিসিয়ুস (৪৮), রদ্রি (৪৩), জুড বেলিংহাম (৩৭), দানি কারভাহাল (৩১), লামিন ইয়ামাল (৩০), লিওনেল মেসি (২৫), টনি ক্রুস (১৮) এবং আর্লিং হালান্ড (১৮)। এমবাপ্পে এমনকি ফিফা একাদশেও স্থান পাননি এই একাদশের আক্রমণভাগে জায়গা পেয়েছেন হালান্ড, ইয়ামাল এবং ভিনিসিয়ুস।

এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, ফ্রান্সের অধিনায়ক হিসেবে এমবাপ্পে কার জন্য ভোট দিয়েছেন। যদিও তিনি চোট এবং টেকনিক্যাল সিদ্ধান্তের কারণে সর্বশেষ দুটি ম্যাচে ফ্রান্সের হয়ে খেলেননি। তার জায়গায় কেউই ফ্রাসের অধিনায়ক হিসেবে ভোট দেননি। 

এই অনুপস্থিতি বিস্ময়কর, কারণ বিশ্বজুড়ে ছোট ছোট দল যেমন পূর্ব তিমুর, বতসোয়ানা, অ্যাঙ্গুইলা এবং লেসোথো থেকেও ভোট এসেছে, অথচ ফ্রান্সের নাম নেই। ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম্পস অবশ্য তিনজন সেরা খেলোয়াড় বেছে নিয়েছেন এবং এমবাপ্পেকে দ্বিতীয় স্থানে রেখেছেন। তার তালিকায় প্রথম ছিলেন ভিনিসিয়ু জুনিয়র এবং তৃতীয় স্থানে রদ্রি।

ফরাসি সাংবাদিক সিরিল ডি লা মোরিনারি তার সেরা তিনজনের তালিকায় এমবাপ্পেকে রাখেননি। তার তালিকা ছিল: ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রি এবং জুড বেলিংহাম।

এমবাপ্পে কেন তার ভোটিংয়ের অধিকার প্রয়োগ করেননি, সে সম্পর্কে কোনো তথ্য জানা যাচ্ছেনা। তিনি এ নিয়ে এখনো সামাজিক মাধ্যমে কোনো মন্তব্য করেননি। তবে বিষয়টি তার রিয়াল মাদ্রিদের হয়ে দুর্বল পারফরম্যান্সে অতিরিক্ত এক মাত্রা যোগ করেছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত