চরম ধারাবাহিকতার অভাবে ভুগছেন বিরাট কোহলি। অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে আউট হচ্ছেন নিয়মিত। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্ট খেলা ভারতীয় দল এখন মেলবোর্নে। সেখানে পা রেখেই স্থানীয় সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়ান বিরাট কোহলি।
ভারতীয় দলের ছবি তুলতে ফটোসাংবাদিকরা বিমানবন্দরে অবস্থান নিয়েছিলেন। এক এক করে ক্রিকেটার বেরিয়ে আসছিলেন আর ছবি তোলা হচ্ছিল। কিন্তু কোহলি বের হওয়ার পরই শুরু হয় সমস্যা। ফটোসাংবাদিকরা কোহলির পাশাপাশি তার পরিবারের ছবি তোলারও চেষ্টা করেন। এতেই চটে যান কোহলি। প্রথমে সেই সাংবাদিকে তিনি ছবি তুলতে বারণ করেন।
কোহলির আপত্তি কানেই তুলছিলেন না ফটোসাংবাদিকরা। শুরু হয় তর্কবিতর্ক। একপর্যায়ে কোহলি এগিয়ে গেলেও আবার পিছনে ফিরে ওই সাংবাদিককে কিছু বলেন। তবে শেষ পর্যন্ত ঘটনা বেশিদূর গড়ায়নি। আসলে কোহলি চান না তার দুই সন্তানের ছবি প্রকাশ্যে আসুক। মাঠে দুই সন্তানকে নিয়ে কোহলির স্ত্রী আনুশকা থাকলেও কখনওই তাদের সন্তানদের দেখানো হয় না।
‘আমার মুখ উড়ে যাক, গোল যেন না হয়’ –মুয়ানির সেই শট নিয়ে এমি
প্রতিজ্ঞা করেছি, পরের বিশ্বকাপ জিতলেই অবসর নেব: মার্তিনেজ
লিটনে মুগ্ধ সিমন্স হোয়াইটওয়াশের স্বপ্নে বিভোর