মার্কিন যুক্তরাষ্ট্রের গুয়ানতানামো বে কারাগারে ১৮ বছর ধরে আটক থাকা দুই নাগরিককে দেশে ফিরিয়ে এনেছে মালয়েশিয়া। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে ‘ভালো ও সুস্থ অবস্থায়’ দেশে পৌঁছেছেন তারা। মালয়েশিয়া পুলিশের মহাপরিদর্শক রাজারুদ্দিন হুসেইনের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
রাজারুদ্দিন হুসেইন বলেছেন, মোহাম্মদ ফারিক বিন আমিন ও মোহাম্মদ নাজির বিন লেপ নামে দুই নাগরিক বুধবার রাতে ‘ভালো ও সুস্থ অবস্থায়’ দেশে পৌঁছেছেন। পরে তাদেরকে স্বজনদের কাছে পৌঁছে দেওয়া হয়।
পুলিশ প্রধান বলেন, ২০০২ সালে বালিতে বোমা হামলায় দুই শতাধিক মানুষ নিহত হওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিল এ দু’জন। তাদেরকে সমাজে পুনরায় একীভূত হওয়ার আগে ‘ব্যাপক পুনর্বাসন’ এবং একটি মূল্যায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
দুজনকে গুয়ানতানামো থেকে মালয়েশিয়ায় স্থানান্তরের ঘোষণা দিয়ে পেন্টাগন বলেছে, আটকরা সহযোগিতা করেছে এবং বালি বোমা হামলার মূল হোতা এনসেপ নুরজামানের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে।
প্রসঙ্গত, বালি হামলা এবং ২০০৩ সালে ইন্দোনেশিয়ার জাকার্তার একটি হোটেলে বোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে জানুয়ারিতে মূল হোতা নুরজামানের বিচার শুরু হবে। বর্তমানে নুরজামান গুয়ানতানামোতে হেফাজতে রয়েছেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্ষেপণাস্ত্র যুদ্ধের জন্য প্রস্তুত রাশিয়া: পুতিন
জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে নিহত ৫