ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখা থেকে তিন ডাকাত আত্মসমর্পণ করেছেন। তাদের কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এরপর ব্যাংকের ভেতর প্রবেশ করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেখানে থাকা জিম্মিদের তারা জিজ্ঞাসাবাদ করছেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাংকের ভেতরে প্রবেশ করেন।
জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত জিম্মিদের বের করা হয়নি। ভেতরে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আপাতত গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন না। জিজ্ঞাসাবাদ শেষে আনুষ্ঠানিক বক্তব্য আসতে পারে।
এর আগে দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকের দ্বিতীয় তলায় ঢুকে পড়ে। তারা যখন সিঁড়ি দিয়ে ব্যাংকে ঢোকে, তখন নিচে অন্যান্য লোকজন ও ব্যবসায়ীরা বিষয়টি টের পেয়ে যান। সঙ্গে সঙ্গে কয়েকজন ব্যবসায়ী ও লোকজন ব্যাংকের প্রবেশ ও বের হওয়ার একমাত্র সিঁড়ির মুখে থাকা কলাপসিবল গেট বন্ধ করে দেন। এরপরই ব্যাংকের ভেতরে থাকা ডাকাতরা সেখানে অবরুদ্ধ হয়ে পড়েন।
খবর পেয়ে তখনই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে ব্যাংকটি ঘিরে ফেলেন। পরে অন্যান্য বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও ঘটনাস্থলে অবস্থান নেয়। তাদের যৌথ অভিযানে ডাকাতদলের তিন সদস্য আত্মসমর্পণ করে।
‘কম্বল পাঠানোর কথা ছিল এখন বাবাই আসছে লাশ হয়ে’
চিকিৎসকদের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন