ওয়েস্ট ইন্ডিজকে শেষ টি-টোয়েন্টিতে ৮০ রানে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। ম্যাচ শেষে কিংসটাউনের মাঠে তিনজন পাশাপাশি দাঁড়ালেন। তাদের পেছনে দাঁড়িয়ে ছবি তুললেন ফটোগ্রাফার। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিলেন পেসার হাসান মাহমুদ।
ছবির তিন ক্রিকেটার হলেন স্পিনার শেখ মেহেদী, পেসার হাসান মাহমুদ আর অল-রাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তাদের জার্সিতে লেখা যথাক্রমে ‘মেহেদী’, ‘হাসান’ এবং ‘মিরাজ’। তিনজনের জার্সি মিলিয়ে একজনের নাম হয়ে যায়- ‘মেহেদী হাসান মিরাজ’। হাসান তাই ছবির ক্যাপশনে লিখেছেন ‘একের ভেতর তিন’।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দুই ইনিংস ব্যাট করে মোট ৫৭ রান করেছেন মিরাজ, কোনো উইকেট পাননি। অন্যদিকে ৩ ম্যাচে ৮ উইকেট নিয়ে সিরিজের সর্বোচ্চ উইকেটশকারী শেখ মেহেদী। এর মধ্যে প্রথম ম্যাচেই নিয়েছিলেন ১৩ রানে ৪ উইএকঠ। তরুণ পেসার হাসান মাহমুদও সমান ম্যাচে ৪ উইকেট নিয়েছেন।
রিয়ালে না এলে আজীবন পিএসজিতেই থাকতাম: এমবাপ্পে
বছর শেষে র্যাঙ্কিংয়ের চূড়ায় আর্জেন্টিনা, পাঁচ নম্বরে ব্রাজিল