বরগুনার তালতলীতে এক মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক ফোরকান হোসাইনকে জুতোপেটার করা হয়েছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে শিক্ষককে জুতাপেটার ভিডিও ভাইরাল হয়। তবে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের ঘটনা ঘটে ১ মাস আগে। বর্তমানে বিষয়টি জানাজানি হলে এই জুতা পেটা করেন মাদ্রাসা কর্তৃপক্ষ।
জানা যায়, উপজেলার সোনাকাটা ইউনিয়নের নিদ্রা এলাকার খানকায়ে রশিদিয়া নুরানি মাদ্রাসার সাবেক পরিচালক হাফেজ ক্বারী মোহাম্মদ ফোরকান হোসাইন একই মাদ্রাসার ১০ বছরের ছাত্রকে গত ১৫ নভেম্বর বলাৎকার করেন। এতে ছাত্র অসুস্থ হয়ে পড়লে অভিভাবকরা গোপনে চিকিৎসা করার। এই বলাৎকারের বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন শিক্ষক ফোরকান। তবে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানাজানি হয়। পরে ফের ধামাচাপা দিতে ওই মাদ্রাসা কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মিরাজ হাওলাদার মাদ্রাসার মধ্যে বিচার করে জুতোপেটা করেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, তিন থেকে চার জন লোক ওই শিক্ষককে জুতাপেটা করতেছে ও শিক্ষক ডাক-চিৎকার করছেন। এতে নিন্দার ঝড় ওঠে। ওই শিক্ষকের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে বিকৃত যৌনাচারে লিপ্ত থাকায় তার একাধিক স্ত্রী তাকে ছেড়ে চলে যায়।
স্থানীয়রা আরও বলেন, এই জুতোপেটায় তার সঠিক বিচার হয়নি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার। তাহলে এমন খারাপ কাজ তিনি আর করবেন না। তারা আরও বলেন, এমন কর্মকাণ্ডে জড়িত থাকায় একাধিকবার আর্থিক জরিমানা দিয়েছেন ও চাকরি গেছে।
এ বিষয়ে মাদ্রাসা সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মিরাজ হাওলাদার বলেন, এই মাদ্রাসাটি বাঁচাতে বিষয়টি গোপন রাখা হয়েছে। মাদ্রাসার পরিচালক পদ থেকেও তাকে অপসারণ করা হয়েছে।
তালতলী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মাদ শাহজালাল বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
একদিনের জন্য হলেও হাসিনাকে আয়নাঘরে যেতে হবে: ফারুক
বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান দাবি করে প্রচারিত ভিডিওটি গুজব
৫৩ বছর পর কাল মৌলভীবাজারে জামায়াতের কর্মী সম্মেলন, ব্যাপক প্রস্তুতি