১০ বছর আগে নিখোঁজ হওয়া একটি যাত্রীবাহী বিমানের অনুসন্ধান পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার। শুক্রবার (২০ ডিসেম্বর) মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী অ্যান্থনি লোকের বরাতে সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
২০১৪ সালের মার্চে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে ২৩৯ আরোহী নিয়ে নিখোঁজ হয় মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ৩৭০। গত ১০ বছর ধরে বিমানের ধ্বংসাবশেষ খুঁজে বের করার প্রচেষ্টা চলছে, তবে এখনো সন্ধান মেলেনি বিমানটির।
বিবিসির খবরে বলা হয়, বিমানটি খুঁজে পেতে যুক্তরাষ্ট্রভিত্তিক সামুদ্রিক অনুসন্ধান প্রতিষ্ঠান ওশান ইনফিনিটির সঙ্গে ৭ কোটি ডলারের চুক্তির নীতিগত অনুমোদন করেছে মন্ত্রিসভা।
‘নো ফাইন্ড, নো ফি’ ব্যবস্থার আওতায় ওশান ইনফিনিটি তখনই দেওয়া হবে যখন ধ্বংসাবশেষ পাওয়া যাবে।
২০১৮ সালে ওশান ইনফিনিটির একই শর্তে অনুসন্ধান চালানো হলে তিন মাস পর তা ব্যর্থ হয়। এর আগে ১৫ কোটি ডলার ব্যয়ে একটি বহুজাতিক প্রচেষ্টা দুই বছর ধরে বিশাল জলরাশিতে অনুসন্ধান চালানোর পর ২০১৭ সালে শেষ হয়।
যদিও সরকার ‘নীতিগতভাবে’ ওশান ইনফিনিটির প্রস্তাব গ্রহণ করেছে। তবে অনেকেই বলছেন, চুক্তির নির্দিষ্ট শর্তাদি নিয়ে আলোচনা এখনও চলছে এবং আগামী বছরের প্রথম দিকে এটি চূড়ান্ত হবে।
মন্ত্রী বলেন, কুয়ালালামপুরের নতুন তথ্যের ভিত্তিতে দক্ষিণ ভারত মহাসাগরের ১৫ হাজার বর্গকিলোমিটার এলাকা জুড়ে নতুন তল্লাশি চালানো হবে।
পরকীয়ায় মত্ত স্বামী, তরুণীকে ডেকে এনে কোপালেন স্ত্রী
স্কুল মেলায় পদদলিত হয়ে ৩৫ শিশু নিহত