রাজধানীর কামরাঙ্গীরচরে বাসার সিঁড়ি থেকে পড়ে ফাতেমা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে মধ্য ইসলাম নগর ফাড়িঘাট এলাকায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ফাতেমা বেগমের ছেলে মো. দুলাল জানান, তারা কয়েক ভাই ওই এলাকায় পাশাপাশি ভাড়া বাসায় থাকেন। তার মা ফাতেমা বেগম ওই বাড়িতে ছোট ভাই রাজুর সাথে থাকতেন। তিনি চোখে কম দেখতেন। বিকেলে ২য় তলার বাসা থেকে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় পড়ে যান। এতে তার মাথাসহ শরীরে গুরুতর আঘাত পান। সঙ্গে সঙ্গেই ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক তাকে ঘোষণা করেন।
তিন ছেলে ও তিন মেয়ের জননী ছিলেন ওই বৃদ্ধা। তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
পরকীয়ায় মত্ত স্বামী, তরুণীকে ডেকে এনে কোপালেন স্ত্রী