৩০০ মিলিয়ন ডলার পাচার: হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৮ পিএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রবিবার (২২ ডিসেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ-পরিচালক আখতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও তার ছেলের বিরুদ্ধে বিদেশে টাকা পাচারের বিষয়টি অনুসন্ধান শুরু হয়েছে।

এর আগে মঙ্গলবার ৯ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অনিয়ম–দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব আহমেদ ওয়াজেদ ও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত