সৌদি আরবের বিভিন্ন অঞ্চল থেকে গত এক সপ্তাহে ২০ হাজার ১৫৯ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১২ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সহযোগিতায় নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। খবর গালফ নিউজ।
সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে ২০ হাজার ১৫৯ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী।
গত ১২ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ওই প্রবাসীদের গ্রেপ্তার করা হয়েছে। দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারদের মধ্য থেকে এরই মধ্যে ৯ হাজার ৫০০ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া ১১ হাজার ৩০২ জন বসবাস আইন লঙ্ঘনকারী, ৫ হাজার ৬৫২ জন সীমান্ত আইন লঙ্ঘনকারী এবং ৩ হাজার ২০৫ জন শ্রম আইন লঙ্ঘনকারী রয়েছেন।
এ ছাড়া ১ হাজার ৮৬১ জনকে সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় আটক করা হয়েছে। তাদের মধ্যে ৩৩ শতাংশ ইয়েমেনি নাগরিক, ৬৫ শতাংশ ইথিওপিয়ার এবং ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। অন্য দিকে, ১১২ জনকে সৌদি আরব ছেড়ে অবৈধভাবে অন্য দেশে যাওয়ার চেষ্টা করার সময় আটক করা হয়েছে।
বিবৃতিতে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত ১৭ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে। দেশটিতে বর্তমানে ২৯ হাজার ৫৪০ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে, কোনো ব্যক্তি যদি অবৈধ প্রবেশে সহায়তা করেন তবে তাকে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ১ মিলিয়ন সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে। এছাড়া পরিবহনের জন্য ব্যবহৃত যানবাহন বা আশ্রয় দেওয়ার জন্য ব্যবহৃত বাড়িগুলোও বাজেয়াপ্ত করা হবে।
তুরস্কের হাসপাতালে অ্যাম্বুলেন্স হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪
চ্যাম্পিয়নস ট্রফির জন্য সবার আগে ইংল্যান্ড দল, রুট ফিরলেন এক বছর পর
ভুলক্রমে নিজেদের যুদ্ধবিমান ভূপাতিত করল মার্কিন বাহিনী