শীতের মৌসুমে জমজমাট হয়ে উঠে কনসার্ট। কলকাতায় তার শুরু করেছিলেন দিলজিৎ দোসাঞ্ঝ। তার পর ব্রায়ান অ্যাডামস এসে মায়াবী রাত উপহার দিয়ে শহর তিলোত্তমাকে যেন চাঙ্গা করে যান। এবার বড়দিনের প্রাক্কালে কলকাতায় পা রাখছেন সুনিধি চৌহান।
সুনিধির নতুন প্রযোজনা ‘আই অ্যাম হোম’ নিয়ে কলকাতায় আসছেন গায়িকা। আর সেই কনসার্ট নিয়েই শহরে এখন তুমুল উন্মাদনা।
জানা গেছে, কলকাতার শ্রোতা অনুরাগীদের জন্য ক্ল্যাসিকাল মেলোডির পাশাপাশি বেশ কিছু চার্টবাস্টার গানও গাইবেন তিনি। আর সুনিধি মানেই চার্টবাস্টারে রাজত্ব করা দারুণ সব বলিউডি গান। সেই তালিকায় যেমন ‘ধুম মাচা লে’, ‘দেশি গার্ল’, ‘কামলি’ রয়েছে, তেমনই ‘ক্রেজি কিয়া রে’ ‘শীলা কি জওয়ানি’র মতো গানও রয়েছে।
অতঃপর শীতের শহর যে আরও একবার সুনিধির হাত ধরে উষ্ণ হবে, তার আঁচ ইতিমধ্যেই পাওয়া গেল টিকিটের বিক্রি দেখে। তবে চমক এখানেই শেষ নয়!
সুনিধির সঙ্গে কলকাতায় পা রাখছেন তামান্না ভাটিয়াও। যিনি ‘স্ত্রী ২’ ছবিতে ‘আজ কি রাত’ পারফরম্যান্সে ঝড় তুলে দিয়েছিলেন। আশা করা যায়, কলকাতাও তামান্নার সেই ম্যাজিক থেকে বঞ্চিত হবে না।
আগামীকাল ২৪ ডিসেম্বর, বিশ্ব বাংলা প্রাঙ্গণে আসছেন সুনিধি চৌহান। টিকিটের দাম শুরু হচ্ছে ১৯৯৯ রুপি থেকে।
আল্লু অর্জুনের ১০০ কোটির বাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ৬