বলিউড সিনেমা ‘স্ত্রী ২’তে তামান্না ভাটিয়ার ঝড় তোলা ‘আজ কি রাত’ গানটি শুরু থেকেই দর্শকের কাছে জনপ্রিয়তা পেয়ে আসছে। বিশেষ করে তামান্না ভাটিয়ার ভিন্ন মাত্রার নাচের দৃশ্যের জন্য। এবার ইউটিউবে এক বিলিয়ন (১০০কোটি) ভিউ অতিক্রম করে নতুন রেকর্ড গড়ল গানটি। শুক্রবার (১৬ জানুয়ারি) এই বিশেষ সাফল্যে উচ্ছ্বসিত তামান্না ভাটিয়া তার ইনস্টাগ্রামে গানটির পর্দার আড়ালের কিছু ভিডিও শেয়ার করে লেখেন, ‘প্রথম ভিউ থেকে এক বিলিয়ন ভিউ। সব ভালোবাসার জন্য ধন্যবাদ।’
শেয়ার করা ভিডিওগুলোর একটিতে দেখা যায়, তামান্না কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলী ও টিমের সঙ্গে মনিটরে নিজের নাচ দেখছেন। সেখানে বিজয় গাঙ্গুলী শটটির প্রশংসা করে মজা করে আরেকটি টেক নেয়ার প্রস্তাব দিলে তামান্না হেসে বলেন, ‘না!’। আরেকটি ক্লিপে তামান্নার সঙ্গে নাচতে দেখা যায় পঙ্কজ ত্রিপাঠী, রাজকুমার রাও, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপরশক্তি খুরানাকে।
‘আজ কি রাত’ গানে তামান্না ভাটিয়ার নজরকাড়া নৃত্য ও সুরের সাথে আবেদনে ভরা অভিব্যক্তি এটিকে করেছে একটি আকর্ষণীয় আইটেম গান। অমর কৌশিক পরিচালিত ‘স্ত্রী ২’ ছবিতে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপরশক্তি খুরানা। ছবিটি বক্স অফিসে প্রায় ৯০০ কোটি টাকা আয় করে ২০২৪ সালের অন্যতম সফল চলচ্চিত্রের তালিকায় জায়গা করে নিয়েছে।
এদিকে তামান্না ভাটিয়া তার আসন্ন ছবি ‘ভিভিএএন: ফোর্স অব দ্য ফরেস্ট’ নিয়ে ব্যস্ত। দীপক মিশ্র ও অরুণাভ কুমার পরিচালিত এই ছবিতে তার সঙ্গে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রাকে। ছবিটি আগামী ১৫ মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
গুম-খুনের শিকার পরিবারের কান্নায় কাঁদলেন তারেক রহমান
হর্ন বাজানোটা বহুদিনের চরম বদভ্যাস, পরিবর্তন করতে হয়
লিটনের ‘গোল্ডেন ডাক’; হৃদয়-মালানের রেকর্ড গড়া জুটি