মাঝে কিছুটা ছন্দ হারালেও আবার ধার ফিরে আসছে রিয়াল মাদ্রিদের মাঠের খেলায়। দলটির আক্রমণের প্রাণভোমরা ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেও ফিরছেন ছন্দে। রবিবার ঘরের মাঠে সেভিয়ার বিপক্ষে ৪-২ গোলের জয়ের পেয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে এমবাপ্পে একটি গোল নিজে করেছেন, করিয়েছেন আরেকটি। রিয়াল কোচ কার্লো আনচেলত্তি মনে করছেন, আত্মসমালোচনার কারণেই নিজেদের শুধরে নিয়ে মাঠে নৈপুণ্য ছড়াতে পারছেন এমবাপ্পে।
এ জয়ে স্প্যানিশ লা লিগায় এক ম্যাচ কম খেলে বার্সেলোনাকে টপকে দুইয়ে উঠে এসেছে লা গ্যালাকটিকোসরা। শীর্ষে থাকা আতলেটিকোর চেয়ে তারা পিছিয়ে আছে কেবল এক পয়েন্টে। এমবাপ্পে ছাড়াও এদিন গোলের দেখা পেয়েছেন ফেদরিকো ভালভার্দে, রদ্রিগো এবং ব্রাহিম দিয়াজ।
দলের এমন ছুটে চলায় এমবাপ্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করছেন আনচেলত্তি। গত আট ম্যাচের ছয়টিতেই গোল করেছেন ফরাসি তারকা। এর আগে রিয়ালে যোগ দিয়ে ক্লাবে মানিয়ে নিতে কিছুটা সময় লেগেছিলো এমবাপ্পের। সে সময় চ্যাম্পিয়নস লিগেও ভুগতে হয় বর্তমান চ্যাম্পিয়নদের।
আনচেলত্তি বলেন, ‘এসি মিলানের বিরুদ্ধে হারের পর আমরা ড্রেসিং রুমে খুব পরিষ্কারভাবে কথা বলে বিষয়গুলো সাজিয়েছিলাম। আত্মসমালোচনাই পরিষ্কার করে দিয়েছে যে আমাদের কী দূর্বলতা ছিলো। আমরা আবার সেভাবেই কাজ করতে শুরু করেছি যা আমাদের করা উচিত ছিল। এমবাপ্পেও আত্মসমালোচনামূলক হয়েছে এবং এ কারণেই সে এমন একটি পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছে যা জটিল হতে পারতো।'
এ বছরের সফর শেষে দলের প্রশংসাও করেছেন আনচেলত্তি, আশা রাখছেন আগামীর সাফল্যের, '২০২৪ সালে আমি দলকে এ+ দিচ্ছি। গত মৌসুমটি দুর্দান্ত ছিল। একই জিনিস আবারও অর্জন করা সহজ নয়। আমরা (এই মৌসুমে) আরও বেশি সমস্যা নিয়ে শুরু করেছিলাম, কিন্তু সময়মতো পরিস্থিতি সামাল দিতে পেরেছিলাম এবং ২০২৫ সালেও আশা করছি ভালো কিছুর।'
পাকিস্তানের ম্যাচ চলাকালীন বিয়ের প্রস্তাব, স্টেডিয়ামেই সন্তান প্রসব
অজি ক্রিকেটাররা বললেন ‘ভারত আইসিসির চেয়ে শক্তিশালী’