ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মো. বিল্লাল মিয়া (৬০) নামের এক অটোরিকশা গ্যারেজ মালিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার লালপুর ইউনিয়নের বায়েক এলাকার রাস্তার পাশ থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত বিল্লাল উপজেলার আড়াইসিধা ইউনিয়নের মাধুর পাড়া এলাকার আব্দুল জব্বার মিয়ার ছেলে।
নিহতের বড় ভাই রহমত উল্লাহ জানান, রবিবার বিকেলে বাড়ি থেকে বের হন বিল্লাল মিয়া। এরপর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছিল না তার। রাত ১২টা নাগাদ অনেকেই তাকে দেখেছেন। সকালে ঘুম থেকে উঠেই তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী খবর দেয়।
আশুগঞ্জ থানার ওসি মো. বিল্লাল হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পিঠে ছুরিকাঘাত ও গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ময়মনসিংহে সরকারি প্রতিষ্ঠানে মিলল বিদেশি পিস্তল-মাদক