বোর্ডার-গাভাস্কার ট্রফি চলাকালীন সময়ে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন রবিচন্দ্রন অশ্বিন। অভিজ্ঞ এই স্পিন অল-রাউন্ডার এমনিতেই ফর্মে ছিলেন না। তাই তিনি সরে যাওয়ার সিদ্ধান্তই নেন। অশ্বিনের বিকল্প হিসেবে ডাক পেতে যাচ্ছেন তরুণ অল-রাউন্ডার তনুশ কোতিয়ান।
‘ক্রিকবাজ’ জানিয়েছে, মেলবোর্নে বক্সিং ডে টেস্টের আগেই তনুশ ভারতীয় স্কোয়াডে যোগ দেবেন। চলতি ঘরোয়া মৌসুমে মুম্বাইয়ের হয়ে বিজয় হাজারে ট্রফিতে দারুণ পারফর্ম করছেন তনুশ। এর আগে ভারতীয় ‘এ’ দলের হয়ে তিনি অস্ট্রেলিয়া সফর করেছিলেন। তাই সেখানে খেলার অভিজ্ঞতা তার আছে, ভিসার সমস্যাও নেই। আগামীকাল মঙ্গলবার মুম্বাই থেকে তিনি অস্ট্রেলিয়ার ফ্লাইট ধরবেন।
অশ্বিনের মতোই ২৬ বছর বয়সী তনুশ একজন অফ স্পিনিং অল-রাউন্ডার। এখন পর্যন্ত ৩৩টি প্রথম শ্রেণির ম্যাচে ৪১.২১ গড়ে ১৫২৫ রান করেছেন এবং ২৫.৭০ গড়ে নিয়েছেন ১০১ উইকেট। ২০২৩-২৪ মৌসুমে মুম্বাইয়ের রঞ্জি ট্রফি জয়ের মিশনে তিনি টুর্নামেন্টসেরা হয়েছিলেন। আসরজুড়ে ৪১.৮৩ গড়ে ৫০২ রান করার পাশাপাশি ১৬.৯৬ গড়ে তিনি ২৯ উইকেট শিকার করেন।
‘নতুন বিপিএল’ -এর উদ্বোধন ঘোষণা ক্রীড়া উপদেষ্টার
জ্যোতির পর পিংকির সেঞ্চুরি