সানি দেওলের ‘বর্ডার ২’ শুটিং শুরু, ২৯ বছর অপেক্ষার অবসান

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:২৬ পিএম

অবশেষে ২৯ বছর অপেক্ষার অবসান হলো। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া সানি দেওল অভিনীত সর্বকালের সেরা ব্লকবাস্টার ছবি ‘বর্ডার’র সিক্যুয়েল কবে মুক্তি পেতে চলেছে। জাতীয়তাবাদ, সাহসিকতা ও ত্যাগের চেতনায় নির্মিত বহুল প্রতীক্ষিত এই সিনেমার অবশেষে শুটিং শুরু হয়েছে।

সানি দেওল, বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ এবং আহান শেঠি অভিনীত এই চলচ্চিত্রটি ইতিমধ্যেই ২০২৬ সালের অন্যতম কাঙ্ক্ষিত সিনেমা হিসেবে বিবেচিত হচ্ছে।

সিনেমাটি প্রযোজনা করছেন ভূষণ কুমার, কৃষণ কুমার, জেপি দত্ত এবং নিধি দত্ত। এটি উপস্থাপন করছে টি-সিরিজ এবং জেপি ফিল্মস। পরিচালনার দায়িত্বে রয়েছেন অনুরাগ সিং। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ক্লাসিক যুদ্ধচলচ্চিত্র বর্ডার-এর ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই নির্মিত হচ্ছে এই সিক্যুয়েল।

‘বর্ডার ২’ ২০২৬ সালের ২৩ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিনেমাটি হবে অ্যাকশন, আবেগ এবং নাটকীয়তার সমন্বয়ে এক অসাধারণ অভিজ্ঞতা, যা দেশপ্রেমের এক নতুন ব্যাখ্যা উপস্থাপন করবে। চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন যে বর্ডার ২ সিনেমাটি দর্শকদের মনে গভীর প্রভাব ফেলবে এবং ভারতীয় চলচ্চিত্র শিল্পে এক নতুন মাইলফলক স্থাপন করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত