ধারণা থেকে নয় প্রকৃত তথ্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিবেদন করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, ‘আমরা গত কয়েকদিন দেখেছি— বেশ কিছু সংবাদপত্র দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ করেছে। অনেক সময় পারসেপশনের ওপর অনেকে রিপোর্ট করে ফেলেন। আশপাশে তিনজন ছিনতাইয়ের শিকার হয়েছে, এটা থেকে হয়ত পারসেপশন হয় যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে।’
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দেশের সাম্প্রতিক বিষয় নিয়ে প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তথ্যের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার ট্রান্সপারেন্সি চায় উল্লেখ করে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘আমার অনুরোধ হলো যেটা প্রকৃত ঘটছে, সেটা আপনারা লেখেন। পুলিশকে আমরা বলে দিয়েছি— তারা যেন অপরাধের তথ্য সবসময় নিয়মিতভাবে প্রকাশ করে।’
এতে পুলিশের সঙ্গে জনগণের একটা ট্রান্সপারেন্সির সম্পর্ক তৈরি হবে। কী হচ্ছে, কোথায় হচ্ছে, কী মামলা হচ্ছে, কোন ধরনের অপরাধ বাড়ছে—তা দেখলে জনগণের প্রকৃত ধারণা তৈরি হবে বলে মনে করেন তিনি।
এসময় প্রেস সচিব পুলিশের তৈরি গত কয়েকমাসের আইনশৃঙ্খলা পরিস্থিতির একটি চিত্র তুলে ধরেন। তিনি বলেন, সাংবাদিকদের মধ্যে যারা ক্রাইম বিট করেন, তারা জানেন যে বাংলাদেশে হত্যার হার প্রতি মাসে ২০০-৩০০ এর বেশি হয় না। এটা এর মধ্যেই থাকে, যদি না ব্রুটাল সরকার জনগণের প্রতি হত্যাযজ্ঞ না চালায়।
আইনশৃঙ্খলার অবনতিতে দেশে নৈরাজ্য দেখা দিয়েছে
উচ্চ আদালতে বিচারক নিয়োগে স্বতন্ত্র কাউন্সিল গঠন দ্বারপ্রান্তে