রূপগঞ্জের পূর্বাচলে পুলিশের চেকপোস্টে প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহতের ঘটনায় গ্রেফতার তিন আসামিকে দুইদিনের রিমান্ড শেষে বুধবার বিশেষ আদালতে হাজির করা হয়। আদালত গ্রেফতার ৩ আসামিকে কারাগারে পাঠিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান।
তিনি জানান, আজ ছুটির দিন তাই বিশেষ আদালতে তিন আসামিকে হাজির করা হলে আদালত তাদের কারাগারে প্রেরণ করেন। এর আগে গত শুক্রবার গ্রেফতার ৩ আসামির পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে রবিবার ধার্য দিনে শুনানিতে আদালত দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছিল।
আসামিরা হলেন- প্রাইভেটকার চালক মুবিন আল মামুন, তার দুই বন্ধু মিরাজুল করিম ও আসিফ চৌধুরী। এর আগে গত শুক্রবার গ্রেফতার ৩ আসামির ডোপ টেস্ট করা হয়। ডোপ টেস্টে গাড়ির চালক মুবিন মামুনের শরীরে অ্যালকোহল ও গাঁজার সন্ধান পাওয়া যায় এবং অপর প্রাইভেটকারের যাত্রী মিরাজুল করিমের শরীরে অ্যালকোহল পাওয়া যায়। এ ঘটনায় বুয়েট শিক্ষার্থী মাসুদের বাবা রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এবং একই ঘটনায় গ্রেফতারদের শরীরে মাদকের আলামত পাওয়ায় রূপগঞ্জ থানায় মাদকের আইনে আরেকটি মামলা হয়।
বড়দিনে মেয়ের জন্য সান্তাক্লজ সাজলেন বিখ্যাত এই ক্রিকেটার