মহা ধুমধামের মাধ্যমে বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে বড়দিন। এই বিশেষ দিনে সান্তা ক্লজ সেজে পরিবারের সঙ্গে সময় কাটালেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। স্ত্রী সাক্ষী এবং মেয়ে জিভার সঙ্গে তাকে বড়দিন পালন করতে দেখা গেছে। তাদের সেই মুহূর্তের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
সান্তা ক্লজের সাজে ধোনিকে চেনা বেশ কঠিন। তার এক মুখ সাদা দাড়ি, পরনে সান্তার লাল পোশাক। সেই সঙ্গে চোখে কালো চশমা এবং পায়ে গামবুট পরে তিনি ক্রিসমাস ট্রির সামনে বসে আছেন। এছাড়া ছবি তুলেছেন স্ত্রী-কন্যা আর পরিবারের সদস্যদের সঙ্গে। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, মেয়ে জিভার জন্যই নাকি ধোনির এই সাজ।
সোশ্যাল মিডিয়ায় ধোনি কখনই নিয়মিত ছিলেন না। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর শুধু আইপিএল খেলে যাচ্ছেন। আগামী বছর চেন্নাই সুপার কিংসের হয়ে আরও একটি আইপিএল খেলবেন তিনি। আইপিএলের নতুন নিয়মে আনক্যাপড ক্রিকেটার হিসাবে নাম লিখিয়েছেন ধোনি। ৪ লক্ষ রুপিতে তাকে ধরে রেখেছে চেন্নাই। তবে এটাই ধোনির শেষ আইপিএল কিনা- সেটা বলা মুশকিল।
মিরপুরের মতো অনুশীলন সুবিধা সারাদেশে চান সাব্বির
বছরের শেষ র্যাঙ্কিংয়ে বুমরার ইতিহাস, ক্যারিয়ারসেরা অবস্থানে তাসকিন