রাজধানীর মোহাম্মদপুরে মো. স্বপন নামের এক বাস মালিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে আদাবর থানার অন্তর্গত শিয়া মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া ঘটনার সত্যত্য নিশ্চিত করেছে।
নিহতের মো. স্বপন মোহাম্মদপুর থেকে উত্তরা রুটে চলাচল করা ভূঁইয়া পরিবহনের একটি বাসের মালিক। মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় পরিবার নিয়ে তিনি থাকতেন।
স্থানীয়দের অভিযোগ সূত্রে জানা গেছে, নিহত স্বপনের বাসটির চালক সোহেল একটি চাকা বিক্রি করে দেন। এ নিয়ে স্বপনের সঙ্গে দ্বন্দ্বের জেরে গতকাল সন্ধ্যায় শিয়া মসজিদ এলাকায় স্বপনকে কুপিয়ে জখম করেন সোহেল। আহত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি এসএম জাকারিয়া বলেন, ‘সন্ধ্যায় শিয়া মসজিদ এলাকায় স্বপন নামের একজনকে কুপিয়ে হত্যার খবর পেয়েছি। থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। পরিবারের অভিযোগ পেলে দ্রুত আইনী ব্যবস্থা নেওয়া হবে।’
সচিবালয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণ জানালেন ফায়ারের ডিজি
সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু