ম্যাচের দশ ওভার যেতে না যেতেই অভিষিক্ত স্যাম কনস্টাসকে ধাক্কা মেরে বসলেন বিরাট কোহলি। ১৯ বছর বয়সী অজি ওপেনারের কাছে কোহলি আবার ভীষণ প্রিয় ক্রিকেটার। খেলার ফাঁকে জানিয়েও গেছেন, কোহলির বিরুদ্ধে অভিযোগ নেই। সেই বিতর্কের মাঝেই কাজের কাজটা ঠিকই করেছেন অজি ব্যাটাররা। দিন শেষে তাদের সংগ্রহ ৮৬ ওভারে ৬ উইকেটে ৩১১ রান, যা বক্সিং ডে টেস্টে রানবন্যার স্পষ্ট ইঙ্গিত।
বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। কনস্টাস আর উসমান খাজার ওপেনিং জুটিতে আসে ৮৯ রান। অভিষেক ইনিংসেই ৫২ বলে ফিফটি তুলে নেন কনস্টাস। রবীন্দ্র জাদেজার শিকার হওয়ার আগে খেলেন ৬৫ বলে ৬ চার এবং ৩ ছক্কায়। খেলেন ৬০ রানের ঝলমলে ইনিংস। বিশেষ করে জসপ্রিত বুমরার ওপর তিনি যেভাবে চড়াও হয়ে স্কুপ, রিভার্স স্কুপ খেলেছেন, সেটা গোটা ক্রিকেটবিশ্বেই প্রশংসিত হয়েছে। আরেক ওপেনার উসমান খাজা ১২১ বলে ৫৭ রান করে বুমরার শিকার হন।
তৃতীয় উইকেটে স্টিভেন স্মিথ আর মার্নার্স লাবুশানে ৮৩ রানের জুটি গড়েন। লাবুশানে ১৪৫ বলে ৭২ রানের ইনিংস খেলেন। চোট কাটিয়ে ফিরে রান পাননি ট্রাভিস হেড। বুমরার বলে মারেন ‘গোল্ডেন ডাক’। মিচেল মার্শকেও ৪ রানে ফেরান বুমরা। আকাশ দীপের শিকার হওয়ার আগে অ্যালেক্স ক্যারি করেন ৪১ বলে ৩১। দিনশেষে স্টিভেন স্মিথ ১১১ বলে ৬৮ রানে অপরাজিত আছেন। তার সঙ্গী অধিনায়ক প্যাট কামিন্স অপরাজিত আছেন ৮* রানে।
৭৭ হাজার দর্শক সম্মান জানালেন কিংবদন্তি ওয়ার্নকে
৬ ইনিংসে ৬২ ছক্কা, দুই ডাবল সেঞ্চুরি; কে এই রিজভী?