দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই ঘটনার বিভিন্ন ভিডিও সামাজিক ছড়িয়ে পড়েছে। এর মধ্যে একটি ভিডিওতে দেখা যায়, একই সময়ে একই ভবনের দুই প্রান্তে আগুন জ্বলছে। যা অনেকেই অস্বাভাবিক বলে মনে করছেন।
ভিডিওটি ছড়িয়ে যাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। অনেকেই ওই ভিডিওটি নিয়ে মন্তব্য করছেন। কেউ লিখেছেন, ‘একই ভবনের যথেষ্ট দূরত্বে থাকা দুই পাশে একসাথে আগুন লাগে কীভাবে?’
আরেকজন লিখেছেন, ‘একই সাথে সচিবালয়ে একই ভবনের দুই দিকে আগুন লাগল। ট্রাক চাপায় ফায়ার সার্ভিস কর্মী নিহত হলো। বিষয়টা খটকার।’
এ বিষয়ে একজন ফায়ার ফাইটারের একজন কর্মকর্তার সঙ্গে কথা হয় দেশ রূপান্তরের। তিনি দেশ রূপান্তরকে জানান, একই ভবনের দুই প্রান্তে আগুন লাগার আসল কারণ এখনও বলা যাচ্ছে না। কারণ ঘটনাটি তদন্ত হচ্ছে। তদন্ত শেষে বেরিয়ে আসেবে আসল কারণ। তবে পুরোটা যে আগুন ছিল না। সেটা আমরা বলতে পারছি না। হয়তো ওই দুই পাশের জানালা খোলা ছিল তাই দুই পাশে বের হওয়া আগুন দেখা গেছে। আবার কোনো বৈদ্যুতিক লাইন থেকে দুই পাশে অগ্নিকাণ্ড ঘটতে পারে। তবে সবই ধারণা। ঘটনার মূল কারণ জানতে তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
উল্লেখ্য, বুধবার রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণে চেষ্টা শুরু করে রাত ১টা ৫৪ মিনিট থেকে। আগুনের তীব্রতা বেড়ে গেলে একে একে ২০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।
সচিবালয়ের ৭ নম্বর ভবনের ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম তলায় ছড়িয়ে পড়ে আগুন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ৭ নম্বর ভবনে থাকা নথিপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী— সচিবালয়ের সাত নম্বর ভবনে রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়; ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়; ডাক ও টেলিযোগাযোগ বিভাগ; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ; শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
সচিবালয়ে পুড়ে যাওয়া মৃত কুকুর ফরেনসিকে
সচিবালয়ে আগুন: কারণ খুঁজতে ৭ সদস্যের তদন্ত কমিটি
আগুন নেভাতে দীর্ঘ সময় লাগল কেন