‘আল্লাহ্ ভালো রাখুক’ ক্ষমা চাইলেন অহনা রহমান

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:০৯ পিএম

সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাইলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। এক ফেসবুক পোস্টে তিনি ভক্ত-অনুরাগীদের কাছে ক্ষমা ও দোয়া চান। তার ভক্তরা মনে করছেন আগের একটি সাক্ষাৎকারের সূত্র ধরে এই পোস্ট দেওয়া হয়।

সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি ব্যক্তিগতভাবে আর অহনা রহমান হতে চাইব না। অনেকদিন কাজ করেছি এবার আসলে অন্যদিকে মনোযোগ দিতে চাই।’ তিনি অভিনয় থেকে বিরতি নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার কথাও উল্লেখ করেছিলেন।

এদিন ফেসবুক পোস্টে অহনা লেখেন, ‘কোনদিনও যদি জেনে না জেনে আমি কাউকে কষ্ট দিয়ে থাকি তাহলে দয়া করে তারা আমাকে সবাই ক্ষমা করে দিবেন আল্লাহ্ সবাইকে ভালো রাখুক এই দোয়া।’

পোস্টটিতে তার ভক্ত অনুরাগীদের অনেকে মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘হঠাৎ এমন পোস্ট কেন‌ আমরা সবাই অবাক’। আরেকজন লিখেছেন ‘আপনার অভিনয় সুন্দর। ভালো থাকবেন।’।

অভিনেত্রী অহনা রহমান মডেলিং দিয়ে শোবিজ অঙ্গনে নাম লিখিয়েছিলেন। পরে বিভিন্ন টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও তার বেশ ফ্যান ফলোয়িং রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত