এভিয়েশন খাতে ৭০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ভারতের

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:২১ পিএম

ভারতের এভিয়েশন খাতে বড় পরিবর্তন আনতে আগামী ২০২৭ সালের মধ্যে প্রায় ৭০.৬ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে ভারত। দ্রুত নগরায়ণ, ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণি এবং প্রসারিত অর্থনীতির সাথে ভারতে বিমান ভ্রমণ নাটকীয়ভাবে বেড়ে যাওয়ায় এ পরিল্পনা নেওয়া হয়েছে।

চাহিদা মেটাতে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া এবং বেসরকারি অপারেটররা সারা দেশে বিমানবন্দর পরিকাঠামো সম্প্রসারণ এবং আধুনিকীকরণের পরিকল্পনা করছে।

এই উল্লেখযোগ্য বিনিয়োগের লক্ষ্য যাত্রীদের অভিজ্ঞতা বাড়ানো, বিমানবন্দরের ক্ষমতা বাড়ানো এবং ক্রমবর্ধমান বিমান ভ্রমণের চাহিদার মুখে সামগ্রিক দক্ষতার উন্নতি করা। ভারতের এভিয়েশন সেক্টরে দ্রুত প্রবৃদ্ধির সম্ভাবনা তৈরি  হয়েছে এবং বিমান ভ্রমণের চাহিদা ধারাবাহিকভাবে বাড়ছে।

দেশের সাধারণ মানুষ যাতে বিমানে ভ্রমণ করতে পারে সেই লক্ষ্য নিয়ে ভারতের ছোট শহরগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধির পরিকল্পনা ভারত সরকারের। অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক যাত্রীর সংখ্যা ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে এবং এটি প্রতি বছর প্রায় ১০ থেকে ১২ শতাংশ হারে বৃদ্ধি পেতে থাকবে। তাই ভারত সরকার এসব বিবেচনায় নিয়ে এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত