সেন্টমার্টিন থেকে ফেরার পথে মাঝ সমুদ্রে বিকল হয়ে আটকা পড়েছে এমভি গ্রীণলাইন নামে পর্যটকবাহী একটি জাহাজ। খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ড স্থানীয় জেলেদের সহায়তায় জাহাজে থাকা ক্রুসহ ৭১ জনকে উদ্ধার করে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া উপকূলে জাহাজটি আটকা পড়ে। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. আবুল কালাম সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, সকালে কক্সবাজার শহরের নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটিএ জেটি ঘাট থেকে এমভি গ্রীণ লাইন নামের পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা দেয়। দুপুরের আগে জাহাজটি সেখানে পৌঁছায়। পরে বিকেল ৪টার দিকে সেন্টমার্টিন দ্বীপের জেটি ঘাট থেকে জাহাজটি ৭১ জন যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করে।
ফেরার পথে সন্ধ্যা সোয়া ৭টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া উপকূলবর্তী সাগরে পৌঁছলে আকস্মিক ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে জাহাজটি সেখানে আটকা পড়ে।
পরে জাহাজটির ক্রুসহ সংশ্লিষ্টরা বিষয়টি ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি স্থানীয় কোস্টগার্ড স্টেশনকে জানায়। ইঞ্জিন বিকল হবার প্রায় এক ঘণ্টা পর রাত সোয়া ৮টায় ট্যুরিস্ট পুলিশসহ নৌ-বাহিনী, বিজিবি ও কোস্টগার্ড স্থানীয়রা পর্যটকদের উদ্ধারে নামে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহেসান উদ্দিন জানান, আটকা পড়াদের কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। পর্যটকরা নিরাপদে আছেন। যে কোনো ঝুঁকি এড়াতে ব্যবস্থা নেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা সহনশীল রাখতে কাজ করছে সেনাবাহিনী
সচিবালয়ের অগ্নিকাণ্ড সংস্কার কার্যক্রমকে ব্যাহত করার অপচেষ্টা