সাতক্ষীরায় হরিণের মাংস উদ্ধার

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:২৮ পিএম

সাতক্ষীরার শ্যামনগরে ফ্রিজের ভেতর থেকে ৩ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বনবিভাগ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের সবেদ গাজীর ছেলে ইয়াছিন গাজীর বাড়ির ফ্রিজ থেকে হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। 

 বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান এর নেতৃত্বে ও সিএমসি এর নির্বাহী কমিটি ও সিপিজির সদস্য গণের উপস্থিতিতে ইয়াছিন গাজীর বাড়ির ফ্রিজ থেকে এ মাংস উদ্ধার করা হয়। 

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাবুরা চকবারা থেকে তিন কেজি মাংস উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাংস ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, অভিযানের খবর শুনে বাড়ির লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত