কালকিনিতে দুই গ্রুপের সংঘর্ষে ইউপি সদস্য নিহত

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:৩৮ এএম

মাদারীপুরের কালকিনিতে দুই গ্রুপের সংঘর্ষে ইউপি সদস্য আক্তার শিকদার নিহত হয়েছেন। এছাড়া কয়েজন আহত হয়েছেন।

আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) থেকে কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে তিনি নিহত হন।

নিহত কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য। এছাড়া সংঘর্ষে একাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ নিয়ন্ত্রণে কাজ করছে তবে থেমে থেমে সংর্ঘষ চলছে। 

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার শেখ সাব্বির হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশসহ আছে এখন পর্যন্ত আমরা জেনেছি একজন নিহত হয়েছে।  পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত