মুন্সীগঞ্জ

দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল বৃদ্ধের লাশ

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৪২ পিএম

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পশ্চিম হরপাড়া গ্রামের একটি পুকুর থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মো. আবুল হোসেন (৬১)। আজ শুক্রবার  (২৭ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে পুকুরে ভাসমান অবস্থায় পুলিশ ওই লাশ উদ্ধার করে। নিহত আবুল হোসেন পশ্চিম হরপাড়া গ্রামের ডলি আক্তারের বাড়ির ভাড়াটে। তিনি ৫ দিন ধরে নিখোঁজ ছিলেন।

স্থানীয় বাসিন্দা শেফালী দেবনাথ জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে পুকুর থেকে ভেসে দুর্গন্ধ পান। এতে কৌতুহলবশত তিনি পুকুরের কাছে যেতেই লাশ ভাসতে দেখেন। পরে আশপাশের লোকজন ডেকে আনেন।

নিহত আবুল হোসেনের মেয়ে স্মৃতি বলেন, আমার বাবা স্ট্রোকের পর মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। বাবা গত রবিবার দিবাগত রাতে বাসা থেকে বের হয়ে আর ফিরেননি। আশপাশের সবখানে তাকে খুঁজেছি, কিন্তু কোথাও পায়নি। 

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাইয়ূম উদ্দিন চৌধুরী জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত