যাত্রাবাড়ীতে রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় প্রাণ গেল ২ জনের

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৪ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। নিহত দুজনের বয়স ৭০ ও  ৬০ বছর হবে। শুক্রবার (২৭ ডিসেম্বর) বেলা ২টার দিকে যাত্রাবাড়ী কুতুবখালী উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় দুর্ঘটনা ঘটে।

তাদের হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. রহমতুল্লাহ জানান, কুতুবখালী স্কুলের সামনে মানুষের জটলা দেখতে পেয়ে এগিয়ে যাই। সেখানে দেখি একজন পুরুষ ও একজন নারী রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তাদের দুজনকে দ্রুত প্রথমে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে ওই নারী মারা যান। পরে ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে তিনিও মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর জানান, বিকেলে পথচারীরা যাত্রাবাড়ী এলাকা থেকে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে মারা যান। পথচারীরা জানান, গাড়ি ধাক্কা দিয়েছিল ওই ব্যক্তিকে। তার পরিচয় পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত