রহমতের দ্বিতীয় সেঞ্চুরিতে প্রতিরোধ গড়ছে আফগানরা

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ০৪:২১ পিএম

আফগানিস্তানের বর্তমান টেস্ট দলটির সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান রহমত শাহ। প্রথম ইনিংসে জিম্বাবুয়ে ইতিহাস সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৫৮৬ রানের জবাবে সেঞ্চুরি তুলে নিয়েছেন রহমত। তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি এটি।

১৯৮ বল খেলে তিন অঙ্ক ছোঁন রহমত। ইনিংসে ৯টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান। তার আগে আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদি করেন ফিফটি। দুজনের শতরানের জুটিতে ভালো প্রতিরোধ গড়ে তুলেছে আফগানরা। প্রথম সেশন শেষে ২ উইকেটে তাদের রান ১৯১।

এর আগে গতকাল টেস্টে নিজেদের সর্বোচ্চ ইনিংসের কীর্তি গড়ে জিম্বাবুয়ে। সেঞ্চুরি হাঁকান শন উইলিয়ামস, ক্রেইগ এরভিন ও ব্রায়ান বেনেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত