বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাবেক সাফজয়ী ফুটবলার আমিনুল হক বলেছেন, ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শেখ হাসিনা সরকার গত ১৭ বছরে বাংলাদেশের প্রত্যাকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে। তারা বাংলাদেশকে একটি ধ্বংসস্তুপে পরিণত করে গেছে। সেই ধ্বংসস্তুপ থেকে বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার রূপরেখার মাধ্যমে আমরা রাষ্ট্র সংষ্কার ও মেরামত করে একটি সুন্দর সমাজ ও সুন্দর বাংলাদেশ গড়তে পারব।
আজ শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে মিরপুরের রূপনগরে জাতীয়তাবাদী ওলামা দল রূপনগর ও পল্লবী থানার এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সুন্দর সমাজ ও বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের মানুষের কাছে যেতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে, তাদের সঙ্গে আলোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আমাদের কাজ করে যেতে হবে। তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামোর বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
আমিনুল হক বলেন, আমরা মুসলমান ভাইয়েরা প্রত্যাকটি কার্যক্রম করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। সেই মুসলমান ভাইয়েরা যখন নিজেরা নিজেরা মারামারি হানাহানি করি, নিজেদের ভাইদের রক্তাক্ত করে হত্যা করি, এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক! আমরা কখনওই মুসলমান ভাইদের কাছ থেকে এই ধরনের কার্যক্রম প্রত্যাশা করি না।
তিনি বলেন, আমাদের আলেম ওলামা সমাজ, এদেশের সকল মুসলমানদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে-মহান আল্লাহ রাব্বুল আল আমিনকে সন্তুষ্ট করা। সেই আল্লাহকে সন্তুষ্টি আদায়ের জন্য আমাদের সকলকে কাজ করে যেতে হবে। এর জন্য আলেম ওলেমা সমাজ ও ওলামাদলের অনেক বড় ভূমিকা রয়েছে।
ওলামা দল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে মুফতি হেলাল উদ্দিন মাহমুদী সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি এম এ রাজ্জাক, গাজী রেজাউলনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা,
পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান, মোকছেদুর রহমান আবির, ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য ড. মো. সলিমুল্লাহ, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি গাজী রিয়াজুল ইসলাম প্রমুখ।
মহাখালীতে আবাসিক ভবনে আগুন
ডাফি-হেনরির দারুণ বোলিংয়ে শ্রীলঙ্কাকে হারাল নিউজিল্যান্ড