তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আগামীকাল সোমবার (৩০ ডিসেম্বর) থেকে সাংবাদিকরা অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন।
রবিবার (২৯ ডিসেম্বর) বেলা পৌনে ২টার দিকে সচিবালয়ের সামনে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
নাহিদ ইসলাম বলেন, বিগত সময়ে ৩ হাজার প্লাস অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়া হয়েছে। সবাই কিন্তু সাংবাদিক নন। সেগুলোকে আমাদের পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন আছে। সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে একটি সময়ের মধ্যে নতুন করে স্থায়ী পাসের ব্যবস্থা করব। সোমবার (৩০ ডিসেম্বর) থেকে সীমিত সংখ্যক সাংবাদিকদের অস্থায়ী পাস দেওয়া হবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের যে তদন্ত কমিটি করা হয়েছিল সেটার প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার আজকে শেষ দিন। আজ পর্যন্ত আমরা কাউকে এলাউ করছি না সচিবালয় প্রবেশ করার জন্য। এ কারণে আজকে আপনারা প্রবেশ করতে পারছেন না। এখন যে পাস আছে সব বাতিল হয়ে যাবে। একটা নির্দিষ্ট অস্থায়ী পাস দেওয়া হবে। কাল (সোমবার) থেকে সচিবালয়ে আপনারা প্রবেশ করতে পারবেন।
মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল স্বামীর, হাসপাতালে স্ত্রী
৩১ ডিসেম্বর মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে: হাসনাত আবদুল্লাহ
৫ আগস্টের পর ব্যাংক দখল করেছে ইসলামি একটি দল: রিজভী