ভোটার তালিকায় যুবকদের যুক্ত করতে কিছু পরিবর্তন আনতে হবে: সিইসি

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৮:২১ পিএম

ভোটার তালিকায় যুবকদের যুক্ত করতে কিছু পরিবর্তন আনতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, সংস্কার কমিশন আমাদের সঙ্গে আলোচনা করতে এসেছে। কারণ তারা সংস্কার কমিশনের প্রতিবেদন শিগগির সরকারে কাছে দিয়ে দেবেন। আমাদের কোনও সুপারিশ বা বক্তব্য আছে কি না, তা জানতে চেয়েছেন তারা। আমরা বিভিন্ন বিষয়ে যেটা ফিল করছি সেগুলো জানিয়েছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ডেলিমেটেশন সংক্রান্ত কিছু আছে এবং ভোটার তালিকা সংক্রান্ত কিছু আছে। এ ছাড়া যেগুলো নির্বাচনের জন্য গুরুত্ব সেগুলোর বিষয়ে আমাদের কিছু সুপারিশ থাকবে। তারা সুপারিশ করুক আর না করুক আমাদের তা অ্যাড্রেস করতে হবে। তা না হলে আমরা ডেলিমেটেশনকে অ্যাড্রেস করতে পারছি না। ভোটার তালিকায় যেহেতু যুবকদের আনতে চাই; সেহেতু এখানেও কিছু পরিবর্তন আনতে হবে। আমরা তাদের বিষয়গুলো জানতে চাইছি। আমাদের কি প্রয়োজন সেগুলো বলেছি।

সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার এ সময় বলেন, সংস্কার প্রতিবেদন ৩১ ডিসেম্বরের মধ্যে দেওয়ার চেষ্টা করব, তা না হলে জানুয়ারির ৩ তারিখের মধ্যে দিয়ে দেব।

তিনি বলেন, সংস্কার কমিশনের প্রধান হিসেবে তাদের কাছে জানতে চেয়েছি, তাদের কোনও প্রস্তাব আছে কি না। কমিশন তো স্টেক হোল্ডার তাদের কাছে জানতে হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে তাদের কোনো সুপারিশ আছে কি-না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত