প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমরা ভোটারদের আস্থাহীনতা দূর করব। এ জন্য বাড়ি বাড়ি যাব। ৬ মাসের মধ্যে এই কাজ শেষ করব। ভোটার তালিকা থেকে যারা বাদ গেছে তাদের অন্তর্ভূক্ত করব। এবারের নির্বাচন আগের মতো হবে না। এ জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। সবার সহযোগিতা লাগবে। যেহেতু সবাই একটি সুষ্ঠু নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন চায়।
ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
১৭ বছর ভোটার করার প্রসঙ্গকে সাংবিধানের বিষয় মন্তব্য করে তিনি বলেন, সংবিধানে ১৮ বছরের কথা বলা আছে । সংবিধান সংশোধন করে ১৭ বছর করা হলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব।
আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সিইসি বলেন, সরকার কিংবা আদালত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে তাদের নির্বাচনে অংশ নিতে বাধা নেই । আওয়ামী লীগের ভোটে অংশ গ্রহণ এটা রাজনৈতিক সিদ্ধান্ত। সরকার নিষিদ্ধ না করলে বা আদালত রায় না দিলে আমাদের করার কিছু নেই।
বর্তমানে নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন উল্লেখ করে সিইসি বলেন, আমাদের উপর ডান বাম কিংবা বহির্বিশ্বের কোনো চাপ নেই। এখন আমরা বিবেকের চাপে আছি। এ দেশে ভালো নির্বাচন করাও সম্ভব, খারাপ নির্বাচন করাও সম্ভব।
তিনি বলেন, চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. নোমান হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা নাসির উদ্দিন পাটোয়ারী, রাজু আহমেদসহ চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা নির্বাচন কর্মকর্তা।
বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু ২০ জানুয়ারি
ফুলকপি-মুলা ২ টাকা কেজি, হতাশ চাষিরা
নতুন মামলায় গ্রেপ্তার সালমান-ইনু-শাজাহান-পলক-আতিক