সকালে নারী ভোটারদের উপস্থিতি বেশি, দুপুরে পুরুষ ভোটার 

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫১ পিএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সকালে নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষ ভোটারদের উপস্থিতিও বাড়তে দেখা গেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, সকালের দিকে পুরুষের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি বেশি ছিল। তবে দুপুরের দিকে পুরুষ ভোটারদেরও ভোট দিতে কেন্দ্রে আসতে দেখা যায়।

রুহিয়া ঘনিবিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার আব্দুল বাসেদ জানান, এই ভোটকেন্দ্রে মোট ভোটার ৪৪১৪। এর মধ্যে নারী ভোটার ২২২৯ জন এবং পুরুষ ভোটার ২১৮৫ জন। সকাল থেকে নারীদের উপস্থিতি বেশি ছিল ভোটকেন্দ্রে। ৮টি বুথে ভোট গ্রহণ চলতেছে এবং এই কেন্দ্রে দুপুর পর্যন্ত ভোট কাস্ট হয়েছে ৩৫%। 

ভোটার আমিনুল বলেন, গতবারের তুলনায় এবার ভোটকেন্দ্রে পুলিশের উপস্থিতি বেশি দেখা যাচ্ছে। বিশৃঙ্খলার আশঙ্কা নেই। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত