৯ মৌসুম পর বিপিএল প্রত্যাবর্তনে বোলিংয়ে চিটাগং

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ১১:৫৩ এএম

বিপিএলের দ্বিতীয় দিনে বদলানো সূচী অনুযায়ী হয়ে গেলো টস। ৯ মৌসুম পর বিপিএলে প্রত্যাবর্তনের দিনে টস জিতেছে চিটাগং কিংস। সিদ্ধান্ত নিয়েছে প্রতিপক্ষ খুলনা টাইগার্সেকে আগে ব্যাটিংয়ে পাঠানোর। 

বিপিএলের ২০১৩ আসরে রানার্স আপ হয়েছিলো চিটাগং কিংস। ওই মৌসুমের পর আর দেখা যায়নি এ ফ্র্যাঞ্চাইজিটিকে। এবারের আসর দিয়ে আবার পুরনো নামে ফিরে এসেছে দলটি। 

চিটাগং কিংস একাদশ:

মোহাম্মদ মিঠুন (অধিনায়ক, উইকেটকিপার), পারভেজ হোসেন ইমন, উসমান খান (পাকিস্তান), হায়দার আলি (পাকিস্তান), শামীম হোসেন, নাঈম ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, থমাস ও'কনেল (অস্ট্রেলিয়া), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র (পাকিস্তান)।

খুলনা টাইগার্স একাদশ: 

মেহেদী মিরাজ (অধিনায়ক), ইব্রাহিম জাদরান (আফগানিস্তান), উইলিয়াম বসিসটো (অস্ট্রেলিয়া), না্ইম শেখ, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম (উইকেটকিপার), মোহাম্মদ নাওয়াজ (পাকিস্তান), নাসুম আহমেদ, হাসান মাহমুদ, আবু হায়দার রনি, ওশান থমাস (ওয়েস্ট ইন্ডিজ)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত