আগামী ১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের দাবি জানিয়েছেন নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন। মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে 'মার্চ ফর ইউনিটি' থেকে তিনি এ দাবি জানান।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ জুলাই বিপ্লবের ঘোষণাপত্র চায়, নতুন সংবিধান চায়, সংস্কার চায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন জুলাইয়ের ঘোষণাপত্র নিয়ে রাজপথে জমায়েতের সিদ্ধান্ত নেয় তখন সরকার রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে তৈরি করার ঘোষণা দেন। এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রাথমিক বিজয় বলে আমি মনে করি। আমরা আজকের এই জমায়েত থেকে দাবি জানাচ্ছি জানুয়ারি মাসের ১৫ তারিখের মধ্যে জুলাইয়ের প্রক্লেমেশন ঘোষণা করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশের জনগণ এক নতুন সংবিধান প্রত্যাশা করে। মুজিববাদী সংবিধানকে আর চায় না এদেশের মানুষ। দ্রুত সময়ের মধ্যে খুনিদের গ্রেপ্তার করতে হবে। আহতদের সুচিকিৎসা দিতে হবে।
নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই আগামী ১৫ জানুয়ারির মধ্যেই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করতে হবে। অন্যথায় আবারও ছাত্র-জনতা রাজপথে নেমে আসবে।
উপদেষ্টা হাসান আরিফের প্রতি শ্রদ্ধা নিবেদনে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বিচার কার্যক্রম বন্ধ থাকবে