বিদায়ী বছরের শেষ দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’। মুক্তির পর দর্শক এবং সমালোচকদের বেশ প্রশংসা কুড়ায় এটি। চলতি সপ্তাহে দর্শকদের পছন্দের শীর্ষে থাকা সিনেমাটি চেইন স্টার সিনেপ্লেক্সের সেরার তালিকায় দ্বিতীয় অবস্থানে আসে। এর মধ্যে ধীরে ধীরে দর্শকও বাড়তে থাকে সিনেমাটির।
নতুন খবর হলো, আগামী শুক্রবার থেকে দ্বিগুণ শো বাড়ছে সিনেমার। এ তথ্য নিশ্চিত করেছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। এই মুহূর্তে স্টার সিনেপ্লেক্সের ৫ শাখায় ৮টি শো চলছে ‘প্রিয় মালতী’র। আগামী শুক্রবার থেকে তা বেড়ে ১৬টি শো চলবে বলে জানা গেছে।
এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় দুটি শো, চট্টগ্রামের বালি আর্কেডে দুটি, এসকে এস টাওয়ার মহাখালী শাখায় দুটি শো চলবে। সনি স্কয়ার মিরপুরে শো বেড়ে চলবে চারটি, মিলিটারি মিউজিয়াম তিনটি এবং সীমান্ত সম্ভারে চলবে তিনটি শো।
শঙ্খ দাশ গুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’ প্রযোজনা করেছেন ফ্রেম পার সেকেন্ড’র হাবিবুর রহমান তারেক এবং আদনান আল রাজীব। সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। এছাড়া আরও অভিনয় করেছেন শাহজাহান সম্রাট, নাদের চৌধুরী, রিজভী রিজু, শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম প্রমুখ।
অবসরে যাওয়া চালককে গাড়ি চালিয়ে বাড়ি পৌঁছে দিলেন জেলা প্রশাসক