কুমিল্লা সীমান্ত থেকে বাংলাদেশির মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ০৫:৫০ পিএম

কুমিল্লায় ভারত সীমান্তে কাজী ছবির (৪২) নামের এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সদর উপজেলার জগন্নাথপুর ইউপির কটক বাজার এলাকার গোমতী নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন ছিল এবং মুখ দিয়ে লালা পড়ছিল। তিনি গাজীপুর মধ্যপাড়া এলাকার কাজী নজিরের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে মরদেহটি সীমান্ত এলাকায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ ও বিজিবির সহযোগিতায় সীমান্ত এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ সময় বুকে ও হাতে আঘাতের চিহ্ন দেখা গেছে। পরে মরদেহটি উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এখনও হাসপাতালের মর্গে আছে।

এ বিষয়ে কোতয়ালি মডেল থানার সহকারী উপপরিদর্শক এএসআই মো. ইলিয়াস বলেন, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। শরীরে দাগ আছে, তবে কিসের দাগ তা আমরা তদন্ত ছাড়া বলতে পারছি না।

১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ পারভেজ বলেন, ‘বিজিবি ও পুলিশ সীমান্ত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেছে। নিহতের বড় ভাই আমাদের জানিয়েছেন কাজী ছবির মাদকাসক্ত ছিলেন। কিন্তু কীভাবে তিনি মারা গেছেন তারা জানেন না। নিহতের শরীরে দাগ আছে। কিন্তু কিসের দাগ তা আমরা জানি না। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত