গত ১২ বছরে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন আয়োজক সংগঠন ও প্রতিষ্ঠানের আমন্ত্রণে গান গাওয়া হলেও এই প্রথম সহজিয়া ব্যান্ড তাদের একক কনসার্ট ‘ধ্যান’ নিয়ে শ্রোতাদের সামনে আসতে যাচ্ছে। আগামী ১০ জানুয়ারি ঢাকার বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে সন্ধ্যায় এই কনসার্টটি অনুষ্ঠিত হবে।
সহজিয়া ব্যান্ডের কাছে সংগীত প্রার্থনার মত। ব্যান্ডের জন্মলগ্ন ২০১১ সাল থেকেই শব্দ এবং সুরে সেই মগ্নতা রাখার চেষ্টা করে এসেছে সহজিয়া ব্যান্ড। দুটো অ্যালবাম রংমিস্ত্রি এবং ঘোড়া সহ প্রকাশিত আরও কিছু একক গান মিলিয়ে ব্যান্ডের মোট গান সংখ্যা ২০ অধিক।
সহজিয়ার পক্ষ থেকে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত একটি সংবাদ সম্মেলন থেকে জানানো হয়েছে, যারা সহজিয়া ব্যান্ডকে পুরোপুরি এক্সপেরিয়েন্স করতে চায় তাদের জন্য এটা একটা দারুণ সুযোগ। প্রকাশিত প্রায় সবগুলি গানই এই কনসার্টে ব্যান্ড পারফর্ম করবে।অন্যান্য কনসার্ট গুলিতে সবগুলি গান একসঙ্গে করবার সুযোগ হয়ে ওঠে না। ধ্যান শিরোনামের এই কনসার্টে নিজেদের মিউজিকাল জার্নির যে আধ্যাত্মিক অনুভূতি সেটাকেই শ্রোতাদের সাথে ভাগ করে নিতে চাচ্ছে ব্যান্ড।'
তাছাড়া কনসার্টের দিন সহজিয়ার নতুন একটি গান ‘অভিনয়’ প্রকাশিত হতে যাচ্ছে। কনসার্টের ইভেন্ট পার্টনার হিসেবে থাকছে গত কয়েকছর ধরে বেশ কয়েকটি ব্যান্ডের একক কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ‘ইভেন্টহোলিক’।
এছাড়া মার্চেন্টডাইজ পার্টনার হিসেবে থাকছে হেভি মেটাল টি-শার্ট। এবং অনলাইন পার্টনার হিসেবে থাকছে 'ইয়ার্কি'। টিকেট পাওয়া যাচ্ছে গেট সেট রক এর ওয়েবসাইটে এবং অ্যাকোস্টিকা, হেভি মেটাল টি-শার্ট এর ঢাকার সবগুলো শাখায়।
প্রেক্ষাগৃহের পাশাপাশি এক যোগে ৩ টেলিভিশনে ‘৮৪০’
ছাত্রদল কর্মীর বিরুদ্ধে জবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ