প্রথম ম্যাচে রাজশাহীর বিপক্ষে লক্ষ্য তাড়ায় নেমে দুশো করা ফরচুন বরিশাল নিজেদের দ্বিতীয় ম্যাচে রংপুরের কাছে গুটিয়ে গেছে ১২৪ রানে। রংপুর বোলারদের সম্মিলিত প্রচেষ্টার সামনে আগের ম্যাচের মতো এই ম্যাচেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে বরিশাল। সেদিন উতরে গেলেও আজ ত্রাতা হতে পারেননি কেউ।
রংপুর রাইডার্স বোলারদের চাপে ৯৮ রানেই ৮ উইকেট হারিয়ে বসে বরিশাল। সবচেয়ে আলো কাড়েন খুশদিল শাহ। নিজের ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে তিনি নেন ৩ উইকেট। ২টি করে উইকেট নেন নাহিদ রানা ও ইফতিখার আহমেদ। শেখ মেহেদি ও আকিফ জাভেদ পান ১টি করে উইকেট।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নামতে হয় বরিশালকে। অধিনায়ক তামিম ইকবালের ব্যাটে শুরুটাও হয় ভালো। ১৮ বলে ৫ চার-১ ছ্ক্কায় জার্সি নম্বরের সঙ্গে মিলিয়ে ২৮ রান করেন তামিম। আর শেষ দিকে মোহাম্মদ নবির ব্যাটে আসে ১৯ বলে ২১ রান। এছাড়া দুই অঙ্ক ছোঁন মাত্র ৩ জন। ইনিংসের ১০ বল বাকি থাকতেই ১২৪ রানে থেমে যায় বর্তমান চ্যাম্পিয়নদের ইনিংস।
টিভির সামনে নয় সিডনিতে এবার মাঠেই থাকবেন সৈকত
নতুন বছরে নতুন বাফুফেতে নতুন রূপে ছোটন