বিশ্বের প্রবীণতম অলিম্পিক সোনা জয়ী, পাঁচবারের অলিম্পিক চ্যাম্পিয়ন আগনেস কেলাটি মারা গেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের হলোকাস্ট থেকে বেঁচে ফেরা এই হাঙ্গেরিয়ান জিমন্যাস্টের বয়স হয়েছিল ১০৩ বছর। গত বৃহস্পতিবার সকালে তিনি হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে মারা গেছেন।
১৯৫২ সালের হেলসিংকি অলিম্পিক প্রথম সোনা জিতেছিলেন ৩১ বছর বয়সী কেলাটি। ১৯৫৬ মেলবোর্ন অলিম্পিকে তিনি আরও চারটি সোনার পদক জেতেন। হাঙ্গেরির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, বড়দিনের দিন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আগনেস। অনেক চেষ্টা করেও সফল হতে পারেননি চিকিৎসকেরা। ১০৪তম জন্মদিনের প্রাক্কালেই তিনি চিরবিদায় নেন।
কেলটির জন্ম ১৯২১ সালের ৯ জানুয়ারি বুদাপেস্টে। ১৯৪০ সালে প্রথম হাঙ্গেরিয়ান চ্যাম্পিয়নশিপ জেতেন। কিন্তু ইহুদি বংশোদ্ভূত হওয়ার কারণে ওই বছরই সকল ক্রীড়া কর্মকাণ্ড থেকে তাকে নিষিদ্ধ করা হয়। কেলাটি ভুয়া কাগজপত্র নিয়ে বুদাপেস্টের দক্ষিণে একটি গ্রামে লুকিয়ে থেকে নাৎসিদের হাত থেকে রক্ষা পেয়েছিলেন। নাৎসি বাহিনীর বন্দিশিবিরে মারা যান তার বাবাসহ বেশ কয়েকজন আত্মীয়।
মেলবোর্ন অলিম্পিকের এক বছর পর কেলাটি ইসরায়েলে বসবাস শুরু করেন। সেখানে জিমন্যাস্টিকস কোচিংকে পেশা হিসেবে বেছে নেন। এরপর সেখানেই বিয়ে করে সংসার শুরু করেন। দুটি সন্তানও হয় তাদের। অলিম্পিকে তিনি মোট ১০টি পদক জিতেছেন, যার পাঁচটি সোনা। হাঙ্গেরির সর্বকালের দ্বিতীয় সেরা অ্যাথলেট হিসেবে তাকে বিবেচনা করা হয়।
ব্যালন ডি’অর ইস্যুতে রোনালদোকে ধুয়ে দিলেন রদ্রি!
এবার কোহলির ক্যাচ ঘিরে বিতর্ক; আউট দেননি আম্পায়ার
বুমরার নেতৃত্বে নতুন অধ্যায়, অশ্বিনের বিদায়ে শূন্যতা