সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় দেয়ালে লেখা দেখা যাচ্ছে ‘জয় বাংলা’। এবার ‘জয় বাংলা’লেখা দেখা গেল বগুড়ার ধুনট উপজেলা পরিষদ সড়কের পাশে শহীদ মুগ্ধ চত্বরের পূর্ব পাশের দেয়ালে। গোপনে কে বা কারা ‘জয় বাংলা’ স্লোগান লিখেছে তা জানা যায়নি।
এ ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। বৃহস্পতিবার রাতের অন্ধকারে কে বা কারা জয় বাংলা স্লোগানটি লিখেছে। তবে কারা এই কাজ করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মুখ্য ভূমিকা পালনকারী শিক্ষার্থীরা জানায়, রাতের আঁধারে কোনও অপশক্তি দেয়ালে জয় বাংলা স্লোগান লিখেছে। জয় বাংলা স্লোগান লেখার ঘটনাকে তারা ষড়যন্ত্র হিসেবে দেখছেন। যারা এই কাজ করেছে, তারা জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে না, এটা তারই প্রমাণ। এদের বিরুদ্ধে সরকারিভাবে যেন একটা ব্যবস্থা নেওয়া হয়।
এ বিষয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা জানান, রাতের অন্ধকারে গোপনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা দেয়ালে জয় বাংলা লিখেছে। তারা জয় বাংলা কায়েম করার চেষ্টা করছে। গত ৫ আগস্টে স্বৈরাচার সরকার পতনের পর ছাত্রলীগের কাঁধে ভর করে নতুন নতুন ষড়যন্ত্র তৈরির চেষ্টা করছে।
শীতার্তদের জন্য পৌনে ৭ লাখ কম্বল কিনবে সরকার
রেললাইনের পাশে অচেতন যুবক, হাসপাতালে নিল ফায়ার সার্ভিস