ভারতের হায়দরাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় বিতর্কে জড়িয়েছিলেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। এমনকি গ্রেপ্তার পর্যন্ত হয়েছিলেন। এক রাত সংশোধনাগারেও থাকতে হয় তাকে। তবে সেই দিনই তেলঙ্গানা হাইকোর্ট অন্তবর্তী জামিন দিয়েছিল ‘পুষ্পা’কে। অবশেষে সেই বিতর্কের বোঝা নামল অভিনেতার কাঁধ থেকে। শুক্রবার বিকালে জামিন পেলেন আল্লু।
গত ৪ ডিসেম্বর ‘পুষ্পা ২’-এর বিশেষ প্রদর্শনীতে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছিল। তার ছেলে এখনো হাসপাতালে চিকিৎসাধীন। সেই ঘটনার প্রেক্ষিতে এফআইআর দায়ের হয় আল্লুর বিরুদ্ধে। তারপর ১৩ ডিসেম্বর আল্লুকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আল্লুসহ মোট সাতজনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল। সেই দিনই অভিনেতার পাশাপাশি আরও দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে ছিলেন সন্ধ্যা থিয়েটারের মালিকও।
গ্রেপ্তারের পর আল্লুকে নিম্ন আদালতে পেশ করে পুলিশ। বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানিয়ে এফআইআর খারিজের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা। তার আবেদন মঞ্জুর করেছিল তেলঙ্গানা হাইকোর্ট। ৫০ হাজার রুপির বন্ডে তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়েছিল।
পর দিন সকালে বাড়ি ফিরেছিলেন দক্ষিণী তারকা। জামিন পেয়ে বেরিয়ে এসে তিনি বলেছিলেন, ‘আমি ভালো আছি। চিন্তার কোনো কারণ নেই। সবাইকে অনেক ধন্যবাদ। আমি একজন নাগরিক, আইন মেনে চলি। আইনকে সম্মান করি। আইনি প্রক্রিয়ায় আমি সহযোগিতা করব।’
পাকিস্তানের পলিটিক্যাল অক্সিলারি ফোর্স হচ্ছে জামায়াত: সেলিম
জয়কে আর বিদেশ পাঠাবেন না অপু বিশ্বাস