রূপপুর বিদ্যুৎ প্রকল্পে কর্মরত রুশ নারীর ‘রহস্যজনক’ মৃত্যু

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ০৫:৩৫ পিএম

পাবনার ঈশ্বরদীতে বহুতল ভবনের ৪ তলা থেকে পড়ে রূপপুর বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক রাশিয়ান নারীর ‘রহস্যজনক’ মৃত্যু হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) ভোরে বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা গ্রীনসিটির ৯ নম্বর ভবনে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই রুশ নারীর নাম পোস্টারুক কেসেনিয়া (৪০)। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের স্মু-১ কোম্পানিতে কর্মরত ছিলেন।

এদিকে রাশিয়ান নারীর মৃত্যু নিয়ে নানা ধরনের জল্পনা-কল্পনা শুরু হয়েছে। কেউ কেউ মনে করছেন দাম্পত্য কলহের কারণে স্বামী-স্ত্রীর হাতাহাতির একপর্যায়ে পোস্টারুক কেসেনিয়া নিজ কামরার জানালা দিয়ে নিচে পড়ে যায়। কেউ বলছেন তার স্বামী ধাক্কা দিয়ে তাকে নিচে ফেলে দিয়েছে।

ঘটনার পর তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রিনসিটির নিরাপত্তা কর্মীরা হেফাজতে নিয়েছে বলে জানা গেছে। এদিকে রাশিয়ান নাগরিক পোস্টারুক কেসেনিয়া লাশ প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানান ওসি (তদন্ত) মনিরুল ইসলাম।

ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম শহীদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত